ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত   পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে -ক্রীড়া প্রতিমন্ত্রী বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের জঙ্গলখাইনে ব্যাবসায়ীকে হয়রানি চেষ্টার অভিযোগ ! দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে উখিয়া-টেকনাফে ৫ লাখ ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব আমেরিকান প্রবাসী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করছে জেলা প্রশাসন। আগামী শনিবার, ৬ জুন ২০২৬ খ্রি. সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় এই র‍্যালি অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ৪ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য এই র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই র‍্যালির আয়োজন। উক্ত র‍্যালিতে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে নারায়ণগঞ্জসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের এই উদ্যোগ।

জেলা প্রশাসক আরও বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিক সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও ডাবের খোসায় যেন পানি না জমে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগী প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের

আপডেট সময় : ০৯:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬