ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ফতুল্লায় বেপরোয়া অয়ন ওসমানের সহযোগী “শুভ”  সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়ার টাকা না পেয়ে স্বামীকে ‎ মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া আওয়ামী দোসর কাজী আব্দুস সাত্তার জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত   পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে -ক্রীড়া প্রতিমন্ত্রী বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের জঙ্গলখাইনে ব্যাবসায়ীকে হয়রানি চেষ্টার অভিযোগ !

উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে। আটক ব্যক্তিরা হলেন উখিয়া এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা কেফায়েত উল্লাহ (৩০) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের হোবায়েত (১৮)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে দুই ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির নজরে আসে। তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে কালো কাপড়ে মোড়ানো দুটি পোটলার ভেতরে থাকা ছয়টি বায়ুরোধী প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ১২:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬