ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস সাত বাংলাদেশী জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ​নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী : রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়েরের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মো. আ. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নাহিদ মিয়া (২৪) ও শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের ওপর আনুমানিক ৩০/৩৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি ঝটিকা মিছিল বের করে।

এ সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  রাজবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

আপডেট সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬