ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে, তবে ধৈর্য ধরতে হবে : দুদু নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে সংহতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য : দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন টেকনাফে অপরাধ দমনে কঠোর সিদ্ধান্ত চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার ৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে অপরাধ দমনে কঠোর সিদ্ধান্ত

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার, সন্ত্রাস এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। একই সঙ্গে নাফ নদী সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল ও নজরদারি বৃদ্ধি, পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ, অবৈধ অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্তকরণ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শনিবার (৪ জুলাই) টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।

সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, কক্সবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা জোরদার, অপহরণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ, অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে যৌথ অভিযান আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফে অপহরণ, হত্যা, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে সংশ্লিষ্ট সব বাহিনীকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, টেকনাফ মডেল থানায় কোনো ভুক্তভোগী যেন অভিযোগ নিয়ে এসে অপেক্ষা করতে না হয়। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, টেকনাফে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। মাদক, অস্ত্র, মানবপাচার, অপহরণ, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। এ লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে।

সভায় বক্তারা টেকনাফে স্থিতিশীল আইন-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে, তবে ধৈর্য ধরতে হবে : দুদু

টেকনাফে অপরাধ দমনে কঠোর সিদ্ধান্ত

আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬