ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার ৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনীতে- ‘নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান কবির ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ বিশ্ববাজারে ধারণার চেয়েও কমে যেতে পারে সোনা-রুপার দাম মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার বছর ধরে পলাতক থাকা মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার শামীমা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. জামাল হোছন (৩০) টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল (৬ নম্বর ওয়ার্ড) এলাকার সৈয়দ হোছন প্রকাশ সৈয়দ আহম্মদের ছেলে।

র‍্যাব আরও জানায়, জামাল হোছনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬