ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার সিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু? কলাবাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন, হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীপথে পাচারের সময় মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় এক চোরাকারবারি।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক।

বিজিবি জানায়, সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কেরেঙ্গাঘোনা-০২ পোস্টের কাছে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি কালো কাপড়ে মোড়ানো পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো একটি পলিথিনের ভেতর খাকি রঙের পোটলা থেকে নীল রঙের বায়ুরোধী ছয়টি প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আশপাশে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬