ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
উৎসব মূখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে অবস্থিত অত্র সমিতির কার্যালয়ে জেলা শ্রম অধিদপ্তরের গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণ করতে সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শ্রম অধিদপ্তরের নিয়ম অনুযায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রের জন্য ১০ হাজার টাকা, অন্যান্য সাংগঠনিক পদের জন্য ৮ হাজার টাকা এবং কার্যকরী সদস্য পদের জন্য ৭ হাজার টাকা জামানত বাবদ গ্রহনের মাধ্যমে সমিতির সদস্যদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।
নির্বাচন কমিশনার সেলিম মাহমুদ জানান, সমিতির নির্বাচন আগামী ৩ আগষ্ট। আজকে আমরা মনোনয়নপত্র বিক্রি করতেছি। গত ১১ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের ভোটার সদস্যদের উদ্দেশ্যে বলছি, আমরা একটা সুন্দর নির্বাচন দিব যা মডেল হিসেবে থাকবে। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে উপযুক্ত মানুষ নির্বাচিত হয়ে যেন সংগঠনের জন্য কাজ করতে পারে। তাদেরকে আপনারা বাছাই করবেন। আপনারা জানেন আমাদের ট্রান্সপোর্টের গাড়ি ডকাতির শিকার হচ্ছে, পন্য লুট হয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে প্রশাসনের সাথে যারা জোড়ালো ভাবে কাজ করতে পারে সেই সব যোগ্য মানুষদের আপনারা নির্বাচিত করবেন। যাতে আমরা উপকৃত হই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার (সচিব) আশীষ সিংহা, সহকারী নির্বাচন কমিশনার মো: শরীফ হোসেন, মো: শাহীন আলী ও হাফিজুর রহমান প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

আপডেট সময় : ০১:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬