ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে একটি ডাইং কে ১ লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় অবৈধভাবে বায়ু দূষণ ও পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ডাইং কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় বোধবার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা, র‍্যাব এবং পুলিশের একটি টিম।অভিযানকালে ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন ডাইং কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনে নাস ফিনিশিং ডাইং কোম্পানিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২ এর সুস্পষ্ট লঙ্ঘন পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, শিল্প কারখানার কারণে নারায়ণগঞ্জের বায়ু ও পানিদূষণ দীর্ঘদিনের সমস্যা। সরকারের নির্দেশনা অনুযায়ী দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিরোধী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।তিনি আরও জানান, ফতুল্লা ও আশপাশের এলাকায় আরও কয়েকটি ডাইং কারখানা প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তারা বিধি না মানলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ডাইং কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধের অভিযোগ করে আসছিলেন। আজকের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানে এলাকাবাসী জেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।জেলা প্রশাসন জানিয়েছে, নদী ও বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

নারায়ণগঞ্জে মোবাইল কোর্টে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে একটি ডাইং কে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬