ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

চার মাসে বেড়েছে যশোরে প্রায় ১২ হাজার ভোটার ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি:- জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চার মাসে ভোটার বেড়েছে য়শোরে প্রায় ১২ হাজার। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারির ভোটার তালিকার তুলনায় চলতি বছরের ২৪ জুন পর্যন্ত জেলায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১১ হাজার ৯৫৯ জন। তবে ভোটার তালিকা প্রণয়ন একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ রয়েছে।জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেইজে নিবন্ধিত ব্যক্তিদের হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।সূত্রমতে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় যশোরে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং হিজড়া ভোটার ২৫ জন।অন্যদিকে, চলতি বছরের ২৪ জুন প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৪৬ হাজার ১৫১ জন, নারী ১২ লাখ ৩৭ হাজার ৬৯২ জন এবং হিজড়া ভোটার ২৪ জন। সেই হিসাবে চার মাসে ভোটার বেড়েছে ১১ হাজার ৯৫৯ জন।নতুন তালিকা অনুযায়ী জেলার ৮টি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮২ হাজার ৪৯২ জন, নারী ১ লাখ ৯০ হাজার ৪৩৮ জন এবং হিজড়া ভোটার ৯ জন। এছাড়া জেলার ৯৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২১ লাখ ১০ হাজার ৯২৮ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৩ হাজার ৬৫৯ জন, নারী ১০ লাখ ৪৭ হাজার ২৫৪ জন এবং হিজড়া ভোটার ১৫ জন।জেলা নির্বাচন অফিস সূত্র আরও জানায়, আগামী ৪ আগস্ট হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে পাঠানো হবে। ৯ আগস্ট প্রকাশ করা হবে ছাপানো খসড়া তালিকা। এরপর ২৪ আগস্ট পর্যন্ত তালিকা সংশোধন, দাবি বা আপত্তির আবেদন গ্রহণ করা হবে। ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।যশোর জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, “ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে ছবি ও বায়োমেট্রিক তথ্য গ্রহণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা হবে।”তিনি জানান, এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কোনো উদ্যোগ নেই। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন গ্রহণ ও যাচাই শেষে নির্বাচন কমিশন আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

চার মাসে বেড়েছে যশোরে প্রায় ১২ হাজার ভোটার ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ

আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬