ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈঠকে বসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় সকাল ৯টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় এবং ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠকের দিকে নজর থাকবে গোটা কওমি অঙ্গনের।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।হেফাজতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাতটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ঘরানার দলগুলোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসতে পারে। বিশেষ করে ওই জোটে থাকা দলগুলোকে জোট ছাড়ার বিষয়ে হেফাজতের অবস্থান পুনর্ব্যক্ত করা হতে পারে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক

৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে

আপডেট সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬