ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৪ পৃথক দুটি অভিযানে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, একটি সিএনজি, ১৩ বস্তা ইউরিয়া সার এবং চারজন সার পাচারকারীসহ মোট পাঁচজনকে আটক করেছে।বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় সিএনজির যাত্রীবাহী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক উখিয়ার মধ্যম হলাদিয়া গ্রামের ছৈয়দ করিম (৩৪)কে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।এর আগে বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল উখিয়ার আনজুমানপাড়া সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এ সময় চারজনকে আটক করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক, সার, জ্বালানি তেলসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫

আপডেট সময় : ০৯:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬