ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন এসপি মিজানুর রহমানে’র বদলী আদেশ প্রত্যাহারের দাবি, আইনশৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোর সিজারে ইন্টার্ন, মাথা কেটে নবজাতকের মৃত! রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ

পালংখালীতে মাছের ঝুড়িতে ১ লাখ ৩০ হাজার ইয়াবা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাছের ঝুড়িতে করে পাচারের সময় মালিকবিহীন ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে নিয়মিত টহলের সময় উলুবনিয়া বিএসপি পোস্টের কাছ দিয়ে মিয়ানমার থেকে তিনজন ব্যক্তি জেলের ছদ্মবেশে হাতে দুটি মাছের ঝুড়ি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা মাছের ঝুড়ি ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া মাছের ঝুড়ি তল্লাশি করে খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৩ কাট ইয়াবা উদ্ধার করেন। এতে আনুমানিক ১ লাখ ৩০ হাজার ইয়াবা ছিল। ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

পালংখালীতে মাছের ঝুড়িতে ১ লাখ ৩০ হাজার ইয়াবা

আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬