নারায়নগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২২ আগস্ট) বাদ আসর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ২০ই আগষ্ট রাতে বুলবুলকে কুপিয়ে হত্যা করে দূবৃত্তরা। ঘটনার পর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মাওলানা দ্বীন ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “যারা বুলবুলকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের ফাঁসি দিতে হবে। এ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দ্রুত তদন্ত শেষ করে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার আসামির বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার মতো জঘন্য অপরাধের
সংবাদ শিরোনাম ::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলবুল হত্যাকারিদের: ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ করেছে
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৪:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















