ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী  সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংসদ আজহারুল ইসলাম মান্নানের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী টেকনাফে মিয়ানমারে পাচারের আগে ৫ বস্তা সারসহ নৌকা জব্দ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া সিলেটে ভাড়া বাসায় মৌলভীবাজারের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার- আত্মহত্যা নাকি হত্যা! পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরর ৪ জন আটক সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

টেকনাফে মিয়ানমারে পাচারের আগে ৫ বস্তা সারসহ নৌকা জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে পাঁচ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে পাচারের প্রাক্কালে মালিকবিহীন অবস্থায় পাঁচ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার এবং মিয়ানমার থেকে মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীকেন্দ্রিক এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জব্দ করা সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যবেক্ষণ করা হয়। পরে আইনানুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দেওয়ার পর সারগুলো লাইসেন্সধারী ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী 

টেকনাফে মিয়ানমারে পাচারের আগে ৫ বস্তা সারসহ নৌকা জব্দ

আপডেট সময় : ০৮:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬