ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতি গণবিবাহের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানটি ভালোবাসা ও নতুন শুরুর উদ্যাপন হিসেবে অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত মানবিক ত্রাণ কর্মসূচি অপারেশন শিভালরাস নাইট শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিবাহ করতে আসা সায়েদ আল নাজার বলেন, "যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমরা বসবাস করছি, আমরা নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরতে চাই। আমরা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করছি।"
অন্যদিকে, তাসিল আবু মাতার জানান, "এখানে আমার মা-বোন আছে, আমার বাবা পশ্চিম তীরে থাকায় আসতে পারেনি কারণ সেখানে আমার দাদি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমার ভাই হামলায় আহত হয়েছে তার চিকিৎসা চলছে। আমাদের আনন্দ আসলে অসম্পূর্ণ। তবুও আমি এ অর্জনে আনন্দিত।"
প্রতিনিধির নাম 

























