ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৃহৎ চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। তাদের আশঙ্কা, ইউরোপের দেশগুলোর অংশগ্রহণ ছাড়া ওয়াশিংটন ও মস্কো মহাদেশটির নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছে। ইউরোপীয় নেতারা স্পষ্ট করে বলেছেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার কোনো ভেটো ক্ষমতা নেই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে কথা বলেন। তিনি বলেন, চুক্তিটি শুধু ইউক্রেনকে কেন্দ্র করে হবে না, বরং পুরো ইউরোপকে অন্তর্ভুক্ত করতে পারে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার জানান, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিবেশ তৈরিতে ইউরোপের জন্য বৃহত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে ইউরোপীয় কর্মকর্তারা এই উদ্যোগের বিরোধিতা করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ইউরোপের নিজস্ব নিরাপত্তা কাঠামো আগে থেকেই রয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও বলেন, রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তাদাতা হিসেবে বিবেচনা করা যায় না।
এদিকে, ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। আগামী সপ্তাহে আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। ইউরোপীয় নেতারা বলছেন, রুশ আগ্রাসনকে পুরস্কৃত করে এমন কোনো চুক্তি তারা মেনে নেবেন না।
প্রতিনিধির নাম 

























