ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: এরদোয়ানের সঙ্গে বৈঠক ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব কঠিন: জ্বালানিমন্ত্রী শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযানের তথ্য জানালেন রাশেদ খান শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন: দেশে ফেরার প্রস্তুতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শেখ হাসিনার নতুন পাসপোর্টের — ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (০৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে রয়টার্স।

শেখ হাসিনার এই আবেদনকে এখনও পর্যন্ত তার বাংলাদেশে ফেরার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। তার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ জানানো হবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা অবস্থায় তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর: এরদোয়ানের সঙ্গে বৈঠক

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন: দেশে ফেরার প্রস্তুতি

আপডেট সময় : ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬