ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম রাজশাহীর বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার হাসিব আল ইসলামের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী, নিশ্চিত করেছে ছাত্রশক্তি কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ নরসিংদীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন, ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় দিতে অস্বীকৃতি হাসনাত আবদুল্লাহর সংসদ অধিবেশনে এমপির বক্তব্যে স্পিকারের রসিকতা বোয়ালমারীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বিমানবন্দর কাণ্ড: আখতারুজ্জামানের আদালতে হাজিরা, প্রতিবেদন জমা ১৫ ডিসেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বিমানবন্দর কাণ্ড আখতারুজ্জামানের আদালতে — হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে তিনি হাজির হন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম প্রতিবেদন জমা দিতে পারেননি। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জন্য জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ্য করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দেবো’।

এই ঘটনার পর ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার পর সন্ধ্যায় আখতারুজ্জামানকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ৩ অক্টোবর তাকে এক দিনের রিমান্ডে পাঠানো হয় এবং পরে ৪ অক্টোবর কারাগারে পাঠানো হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ৩ নভেম্বর কারামুক্ত হন।

মামলার বিবরণ অনুযায়ী, ১ অক্টোবর সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশের বিজি-৩৩৮ ফ্লাইটে জামায়াতের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে যাত্রীদের বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়। কিছু প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন।

এ সময় কয়েকজন যাত্রী লাগেজ আসতে বিলম্ব হওয়া এবং জমজমের পানি না আসায় উত্তেজিত হয়ে পড়েন এবং অশোভন আচরণ করেন। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান।

নির্বাহী পরিচালক সেখানে এসে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আখতারুজ্জামান উত্তেজিত হয়ে বলেন, ‘আমি কিন্তু পিটাবো ধইরা’। এরপর তিনি নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসেন এবং ‘অত্যন্ত রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায়’ গালিগালাজ করতে থাকেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, আখতারুজ্জামানের আচরণ ‘অত্যন্ত আক্রমণাত্মক ও মারমুখী’ ছিল। এমপি কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। পরে আখতারুজ্জামান উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে হুমকি দেন। তিনি বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্পর্কে ‘অত্যন্ত অশালীন ও অবমাননাকর’ মন্তব্য করেন।

আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও ধারণ করে তা সোশাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন। মামলার বিবরণে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণ না করতে সংশ্লিষ্টদের নিষেধ করেন। তখন আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আঘাত করেন।

মারধরের ঘটনাটি সিসিটিভির আওতাভুক্ত ছিল না দাবি করে এজাহারে বলা হয়েছে, বিষয়টি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে প্রমাণ করা সম্ভব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হলে তার সঙ্গেও অশোভন ও মারমুখী আচরণ করেন আখতারুজ্জামান।

কিশোরগঞ্জ-২ আসনের দুইবারের সংসদ সদস্য আখতারুজ্জামান ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালে কটিয়াদী আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন। বর্তমানে তার ছোট ভাই আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটিতে লড়ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতারের আলটিমেটাম

বিমানবন্দর কাণ্ড: আখতারুজ্জামানের আদালতে হাজিরা, প্রতিবেদন জমা ১৫ ডিসেম্বর

আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬