ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড

নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নেত্রকোনায় ১২ বছরের শিশুকে — নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি শিশুটিকে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন, ফলে শিশুটি বিষয়টি গোপন রাখে।

শিশুটি একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলাটি দায়েরের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।

মামলার বিচারিক কার্যক্রম চলাকালে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যাওয়ার তথ্য পাওয়া যায়। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। তারা আশা করছেন, এই রায়ের মাধ্যমে অন্যদের জন্য একটি বার্তা যাবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী

নেত্রকোনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের মামলায় শিক্ষককে মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬