ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :-নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচি এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফা, সদস্য সচিব শরিফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রূপক ও হাবিবুর রহমান হাবিব, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোঃ রবিন হোসেন নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এছাড়াও শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী, বাদশা মিয়া, সবুজ, রাজিবুল হক, ওবায়দুল, রবিন ও সোহাগসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

আপডেট সময় : ০৪:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬