ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন ফারহানের অসাধারণ গোলের মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের জয়

মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি : অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর সড়কে। জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলার প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কের বিভিন্ন স্থানের পিচ ও সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করেন। পাশাপাশি কাঁচামাল ও পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচল করায় সড়কটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছিল সংশ্লিষ্টদের।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল প্রথমদিকে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেন। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ে কাজ শুরু হবে।

স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া বলেন, এই প্রাচীন সড়কটি এলাকার শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের ন্যায্য দাবি পূরণ এবং দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকার আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজের পাশাপাশি মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও ধারাবাহিকভাবে কাজ চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান

মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার

আপডেট সময় : ১০:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬