ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ সিলেটে রিসোর্টে সভা, সাবেক এমপির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: এমপি আব্দুল গফুরের অভিযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ পোশাক শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রমের প্রস্তাব চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ: রাফির হুঁশিয়ারি মৃত্যুপথযাত্রী কিশোরী ও তার মায়ের জগৎ মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্তের দাবি বিরোধী দলের

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছে। ১৬ সদস্যের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ রয়েছে। নীতিনির্ধারণী কাজে পরামর্শ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ গঠনের কাজ চলছে। প্রাথমিকভাবে ২৫ সদস্যের এই পরিষদ গঠনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এনসিপির উপদেষ্টা পরিষদে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ব্যক্তিরা স্থান পেয়েছেন। তবে তাদের বেশিরভাগই দেশের বাইরে অবস্থান করছেন। রাজনীতিতে পরিচিত মুখ খুব একটা নেই। শেষ মুহূর্তে সম্ভাব্য সদস্যদের বায়োডাটা যাচাই-বাছাই চলছে এবং যেকোনও সময় এ পরিষদের নাম ঘোষণা করা হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইতিহাস ও রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের কাজ অনেক দিন ধরেই চলছিল। এখন সেটি চূড়ান্ত হওয়ার পর্যায়ে।

এনসিপির দলীয় সূত্র জানায়, উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন ২৫ বিশিষ্টজন। তাদের মধ্যে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান উল্লেখযোগ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের অধীনে উচ্চতর শিক্ষা নেন। সিভিল সার্ভিসের মাধ্যমে কর্মজীবন শুরু করে জার্মানিতে ডয়চেভেলেতে সম্পাদক হিসেবে কাজ করেন। দেশে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দ্য এডিটর ডট নেটে কাজ করেন।

অন্যদিকে, মেজবাহ উদ্দিন চৌধুরী ১৯৯১ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। তিনি “শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে শুদ্ধাচার পুরস্কার” লাভ করেন।

এছাড়া, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন বেসরকারি সংগঠন ‘সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান। তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং কুড়িগ্রাম জেলা সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কুড়িগ্রাম-২ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন।

এ তালিকায় আরও রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ড. মনির উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন এবং সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালীও আলোচনায় রয়েছেন।

উপদেষ্টা পরিষদ কীভাবে ভূমিকা রাখবে, সে বিষয়ে সারোয়ার তুষার বলেন, উপদেষ্টা পরিষদ কোনও সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনার সুপারিশ করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্ষদই নেবে।

এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আখতার হোসেন। দুই জনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য করে দলটির ৬ নেতা এমপি হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে

আপডেট সময় : ১০:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬