ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির সাভার-আশুলিয়ায় পোশাক কারখানার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে

নিয়োগ পরীক্ষায় প্রক্সি: দুই পরীক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠাল আদালত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দুই — কর অঞ্চল-২০-এর নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে গ্রেফতার দুই পরীক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন আশরাফুল ইসলাম ও মো. লিখন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ দুই দিনের রিমান্ড শেষে রোববার আসামিদের আদালতে হাজির করেন। এ সময় তিনি তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন বলে জানান এসআই রফিকুল ইসলাম।

এর আগে শুক্রবার আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০-এর নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় শুধুমাত্র মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়েছিল।

ওই দিন দুপুরে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় অবস্থিত কর অঞ্চল-২০-এর কার্যালয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র গ্রহণের আগে কাগজপত্র যাচাই-বাছাই চলছিল। এ সময় কর্মকর্তারা দেখতে পান, যোগদানপত্র নিতে আসা আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির মিল নেই। এছাড়া লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গেও তাঁর বর্তমান হাতের লেখার মিল পাওয়া যায়নি।

অন্যদিকে, লিখন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীর পরিবর্তে যোগদানপত্র নিতে আসেন। তবে বিকালে নতুন যোগদান করা প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আসল লিখন উপস্থিত হন। পরে তাঁর রোল নম্বরের বিপরীতে মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবির সঙ্গে মিলিয়ে দেখা হলে ছবির সঙ্গে তাঁর চেহারার কোনো মিল পাওয়া যায়নি।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম জানান, গত ৯ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে এ কারণে তিনি যোগদানপত্র জমা দেননি।

লিখনও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, লিখিত ও মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার কর অঞ্চল-২০-এর উপকর কমিশনার নিপু চন্দ্র দে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী

নিয়োগ পরীক্ষায় প্রক্সি: দুই পরীক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠাল আদালত

আপডেট সময় : ০৭:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬