ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির সাভার-আশুলিয়ায় পোশাক কারখানার কার্যক্রম স্বাভাবিক হচ্ছে

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে — জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।

রবিবার (১৫ নভেম্বর) অধিদপ্তরের ৩৯টি টিম একযোগে ঢাকা মহানগরসহ দেশের ২৪টি জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৬টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধসহ হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় করা এবং ক্রয়ের সময় বিক্রেতার নিকট থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬