ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

সাভারে নিটার শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাভারে নিটার শিক্ষার্থীদের মারধরের — ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর ১৬ শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। গত বুধবার (১১ নভেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এই হামলার সঙ্গে জড়িত।

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন টেক্সটাইল বিভাগের নাফিস ইকবাল, সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, শাওন ও লাবিব; সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ ও সাদ আব্দুল্লাহ এবং আইপিই বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব। তারা ১৫তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রম নিয়ে ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য ১৬তম ব্যাচের নিলয়কে ফোন করেন। এ নিয়ে ১৫তম ব্যাচের শিক্ষার্থী নিলয়কে জিজ্ঞাসা করার পর অমর্ত্য ক্ষুব্ধ হন। এর জেরে ৪ নভেম্বর রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহকে ছাত্রাবাসে ডেকে নিয়ে মারধর করা হয়।

এরপর ১১ নভেম্বর একই ঘটনায় রাম রুপম, নাফিস ইকবাল ও মোস্তাকিম বিল্লাহকে ক্যাম্পাসের ছাত্রাবাসের ৩০৭ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মারধর করা হয়। ভুক্তভোগীরা জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

নির্যাতনের শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের ওপর চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও বেল্ট দিয়ে মারধর করা হয়েছে। সাদমান সাকিবের নাক দিয়ে রক্ত পড়েছে এবং রাম রুপমের কানে জখম হয়েছে।

রাম রুপম বলেন, “আমি কিছু জানতাম না। আমাকে ডেকে নিয়ে মারধর করা হয়। আমার কান দিয়ে রক্ত বের হয়েছে। আমি খুব ভয়ে আছি।” অন্য ভুক্তভোগী মোস্তাকিম বিল্লাহ জানান, “সামান্য বিষয় নিয়ে আমাদের ডেকে নিয়ে মারধর করা হয়েছে।” নাফিস ইকবাল বলেন, “আমি ভাইদের কাছে মাফ চেয়েছি, কিন্তু তারা থামেনি।”

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, মারধরের ঘটনায় তাদের ব্যাচের আরও ছয় শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, “বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিটারে এ ধরনের কাজের কোনও সুযোগ নেই।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাভারে নিটার শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আপডেট সময় : ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬