ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান চলতি বছর ২৯৫০.৫২ মিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার: অর্থমন্ত্রী পাঠ্যসূচিতে খালেদা জিয়ার অবদান অন্তর্ভুক্তির দাবি বিএনপির এমপির

জর্ডানে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ টেলিগ্রাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জর্ডানে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে — জর্ডানে ডিজিটাল মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়া ঠেকানোর উদ্দেশ্যে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে দেশটির একটি গির্জায় প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগের মধ্যে সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

সরকারি সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানায়, ডিজিটাল নিরাপত্তা জোরদার, ব্যবহারকারীদের সুরক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ কর্মকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেইল এবং অবৈধ কনটেন্ট ছড়ানোর কাজে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে চায় কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে- এমন উগ্রবাদ ও মৌলবাদ ছড়িয়ে পড়া প্রতিরোধও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান আইন মেনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার জগতে সংঘটিত অপরাধ ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

তবে টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কোন নির্দিষ্ট ঘটনার কারণে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে, তাও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

এদিকে, জর্ডানে গত ২৩ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যে অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা হয়। এতে নয়জন নিহত এবং ৩৪ জন আহত হন।

ওই হামলার ঘটনায় রোববার দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট তিনজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এরপরই অনলাইন মাধ্যমে উগ্রবাদ ছড়িয়ে পড়া ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত সামনে এলো। তবে গির্জায় হামলার সঙ্গে টেলিগ্রামের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

জর্ডানে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ টেলিগ্রাম

আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬