ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন দশম সাফ শিরোপা জিতে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানকে হারাল ২-১ গোলে আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল টুঙ্গিপাড়া থানায় হামলা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা পেলুডা গাড়ির বাকেট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্বীকৃতি পেলেন গীতা রানী পাল টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ খেলাধুলায় ইসলামের উৎসাহ ও শর্ত

ভ্যান গগের চিত্রকর্ম নিলামে উঠছে ২ হাজার ২০০ কোটি টাকায়, উত্তরাধিকারীদের আপত্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভ্যান গগের চিত্রকর্ম নিলামে — বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে বিক্রি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। ছবিটির সাবেক মালিক জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা এর বিক্রিতে আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, নাৎসি শাসনামলে আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে বাধ্য হয়ে ছবিটি বিক্রি করেছিল তাদের পরিবার।

উত্তরাধিকারীদের আপত্তি সত্ত্বেও নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স ছবিটি নির্ধারিত সময়েই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বুধবারের নিলামে ছবিটির দাম ১৮ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এই দামে বিক্রি হলে ভ্যান গগের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়বে ছবিটি।

১৮৯০ সালে ফ্রান্সের আভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি আঁকা হয়। ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছের ফুল) নামের ছবিটিতে ফুলে ভরা চেস্টনাট গাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে প্যারিস থেকে ছবিটি কিনেছিলেন। তার উত্তরাধিকারীরা দাবি করেছেন, নাৎসি শাসনামলে পরিবারের আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে ছবিটি বিক্রি করতে বাধ্য হন তারা। এ কারণে ওই বিক্রির পরিস্থিতি এবং ছবিটির তৎকালীন দাম নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরাধিকারীরা।

উত্তরাধিকারীদের আইনজীবী গুনার শ্নাবেল সোথেবি’সের কাছে প্রমাণ চেয়েছেন, ছবিটি যথাযথ বাজারদরে বিক্রি হয়েছিল কি না। তিনি আরও জানতে চেয়েছেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি না থাকলে ফিশার পরিবার ছবিটি বিক্রি করত কি না।

তবে সোথেবি’স জানিয়েছে, ছবিটির মালিকানা ও হাতবদলের ইতিহাস নিয়ে তারা বিস্তারিত অনুসন্ধান করেছে। তাদের গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ছবিটি চাপের মুখে অথবা বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হয়েছিল।

নিলাম প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে নিউইয়র্কে একটি বৈঠক হওয়ার কথা ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ভ্যান গগের চিত্রকর্ম নিলামে উঠছে ২ হাজার ২০০ কোটি টাকায়, উত্তরাধিকারীদের আপত্তি

আপডেট সময় : ০৩:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬