সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে পুড়লো বাস মালিকের স্বপ্ন, গভীর রাতে অগ্নি সংযোগ। তদন্তে পুলিশ
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- ২২ বার পড়া হয়েছে
0-4096x1872-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1167318500662000;appts:1794951077884;qlty:1;;illum:2 scene:0 humanIn:0;
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























