ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

সিদ্ধিরগঞ্জে চুরি ছিনতাই প্রতিরোধের উদ্যোগ নেওয়ায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে চুরি ছিনতাই প্রতিরোধের উদ্যোগ নেওয়ায়
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে চুরি,ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ করার উদ্যোগ নেওয়ায় সানারপাড় এলাকার সামাজিক সংগঠন বর্ণালী সংসদের নেতাদের চাঁদাবাজ ও লুটপাটের অভিযোগে অভিযুক্ত করার প্রতবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যা- এলাকায় ইমাম ওলামা পরিষদ ও যুবসমাজসহ কয়েকটি সামাজিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নিয়ে বর্ণালী সংসদের যুগ্ন সম্পাদক সুমন মুন্না বলেন, সানারপাড় এলাকায় ছুরি,ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর অনুরোধে বর্ণালী সংসদের উদ্যোগে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। গত ১ মার্চ শনিবার রাত ২ টার দিকে বাঘমারা এলাকায় কাজী ইসলামের নেতৃত্বে পাহারারত দলের সামনে পড়ে আনিসুর রহমানের ছেলে আশিক।
এসময় এত রাতে বাইরে কেন জানতে চাইলে সে সদুত্তর দিতে পারেনি। পরে তার দেহ তল্লাশী করে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজার পুটলি পাওয়া যায়। তখন এলাকার পরিচিত ছেলে হিসেবে কাজী ইসলাম তাকে চড় থাপ্পড় দিয়ে সঙ্গে থাকা মাদকদ্রব্য নষ্ট করে বাড়িতে চলে যেতে বলেন। পর দিন ২ মার্চ রোববার ইসলাম সানারপাড় বাসস্ট্যা- মসজিদে আছরের নামাজ আদায় করে বের হলে আশিকের পিতা আনিসুর রহমান ইসলামকে বলে আমার ছেলে মাদক সেবন করুক বা যা ইচ্ছা তা করুক তুই মারার কে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় আনিসুর রহমান, তার ভাই কাউসার, ফেরদৌস, ভাতিজা আবির ও নিবির মিলে ইসলামকে মারধর শুরু করে।
খবর পেয়ে এলাকার লোকজন একত্র হয়ে পাল্টা হামলা করলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে ইসলাম ও তার ভাই সানারপাড় মায়তুন নূর জামে মসজিদের ইমাম কাজী মারুফসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে অনিসুর রহমানের বোন আইনজীবী অলিফ লায়লা বাদী হয়ে ঘটনার দিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা চাঁদার দাবিতে বাদীর ভাই কাউসারের গ্যাস সিলি-ার দোকানে হামলা চালিয়ে নগদ ৩ লাখ টাকা ও ১৩ লাখ টাকার মালামাল লুটপাট করেছে। এমন মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিএনপি নেত্রী লুৎফুরন্নাহার তার বক্তব্যে বলেন, অভিযোগকারী আইনজীবী আলিফ লায়লা ও তার ভাই ভাতিজারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার ভাই ফেরদৌস জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তবু বিগত দিনের মত এখনো তিনি সানারপাড় বাসস্ট্যা- এলাকার ফুটপাত দোকান থেকে চাঁদাবাজি করছেন। ফেরদৌস তার ভাই কাউসার, ভাতিজা আশিক, আবির ও নিবির এলাকায় চাঁদাবাজি,চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা করছে দীর্ঘদিন ধরে। অথচ স্থানীয় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মারামারির ঘটনায় পাল্টা পাল্টি অভিযোগ হয়েছে। দুটি অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

সিদ্ধিরগঞ্জে চুরি ছিনতাই প্রতিরোধের উদ্যোগ নেওয়ায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫