ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বন্দিদের মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনা ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার জেলা কারাগারের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক মাদকের ভয়াবহতা তুলে ধরে বন্দিদের উদ্দেশে বলেন, ভুল মানুষই করে, কিন্তু সেই ভুল থেকে ফিরে আসাটাই বড় কথা। কারাগার শাস্তির জায়গা নয়, সংশোধনের জায়গা।

এ সময় বন্দিদের উৎসাহিত করতে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, কারাগারে বন্দিদের মানসিক উন্নয়নের জন্য আমরা বই পড়া কর্মসূচি শুরু করেছি। ইতোমধ্যে যারা ভালো বই পড়ে মানসম্মত রিভিউ দিয়েছেন, তাদের আমরা পুরস্কৃত করেছি। জ্ঞানের আলোই অন্ধকার দূর করতে পারে।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত, যারা আজ এখান থেকে মাদককে না বলার শপথ নিয়ে মুক্তির পরেও মাদকমুক্ত জীবনযাপন করবেন, তাদের মধ্যে থেকে বাছাই করে ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আমরা চাই আপনারা সমাজে ফিরে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হন।

তৃতীয়ত, বন্দিদের স্বাবলম্বী করতে কারাগারের ভেতরে যে গার্মেন্টসের কাজ হচ্ছে, সেই কাজের অর্ডার থেকে যে লাভ আসবে তার ৫০ শতাংশ সরাসরি বন্দিদের মধ্যে বিতরণ করা হবে। যাতে মুক্তির পর আপনারা সেই টাকা দিয়ে নিজে কিছু করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

অনুষ্ঠানে জেল সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির

আপডেট সময় : ০৯:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬