ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাল্যবিয়ের আয়োজন ভণ্ডুল করে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গা যুবককে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে ২৫ নম্বর আলীখালী এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক তানভিরুল ইসলাম পিপিএমের নির্দেশে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখানে থাকা ১৪ বছর বয়সী হান্দাসা, পিতা আব্দুল গাফফার, ক্যাম্প-১৭ বালুখালীর বাসিন্দাকে উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সফিকুর রহমান (১৯) ও নুরুল আমিন (২৮) নামে দুই যুবককে আটক করা হয়। সফিকুর রহমান ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের ডি/১৫ ব্লকের বাসিন্দা এবং নুরুল আমিন ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের ৮১ নম্বর ব্লকের বাসিন্দা।

পরে আটক দুজনকে ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহারিয়ার বিন মান্নানের কাছে উপস্থাপন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সফিকুর রহমানকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং নুরুল আমিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটক দুজনকে দণ্ড কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬