ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাকান্দা ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান সফিকুল ইসলাম  এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। কলাকান্দা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ উখিয়ায় ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক যশোরে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

মানবিক বিচারব্যবস্থা গড়ার উদ্যোগের প্রশংসায় ফিলিস্তিনের প্রধান বিচারপতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশের সম্মানে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে দুই প্রধান বিচারপতি বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনাও করেন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) হেয়ার রোডের প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, ফিলিস্তিনের প্রধান বিচারপতির সফরসঙ্গী হামজা ডানা, সুহাইব সারহান, নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদসহ মিশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মোস্তফা জামিল খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ আল-হাব্বাশের বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বিশেষ করে, প্রধান বিচারপতি ২০২৪ এর গণঅভ্যুত্থানউত্তর বাংলাদেশে বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে একটি গণমুখী বিচার ব্যবস্থা বিনির্মাণে তার গৃহীত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন।

এছাড়া ফিলিস্তিনের প্রধান বিচারপতিকে ফিলিস্তিন রাষ্ট্রের সাধারণ জনগণের মৌলিক মানবাধিকারসহ ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ সবসময়ই তাদের প্রতি সহমর্মী ও সংহতিশীল উল্লেখ করে প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

অপরদিকে, ফিলিস্তিনের প্রধান বিচারপতি বাংলাদেশে একটি গণমুখী ও মানবিক বিচারব্যবস্থা গড়ে তুলতে প্রধান বিচারপতির নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের কল্যাণে ত্রাণ সহায়তা প্রবেশ সহজতর করা এবং দখলদার বাহিনীর প্রত্যাহারের বিষয়ে ফিলিস্তিন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, গাজা উপত্যকায় একটি সর্বাত্মক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিন সরকার কার্যকর রাজনৈতিক সমাধান নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতিকে অবহিত করেন যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিউইয়র্কে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক বৈধতা নিশ্চিতকরণ, এ অঞ্চল সংশ্লিষ্ট জাতিসংঘের প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং আরব শান্তি উদ্যোগের আলোকে দুটি স্বাধীন রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ লক্ষ্য অর্জনে বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।

এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতির সফরসঙ্গী এবং ইনফরমেশন সিস্টেম ইউনিটের পরিচালক সুহাইব সারহান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালায় ফিলিস্তিনের বিচার বিভাগের ডিজিটালাইজেশন প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হয়েছে এবং সম্পূর্ণ ডিজিটাইজড বিচারব্যবস্থা সেখানে কীভাবে কার্যকরভাবে পরিচালিত হচ্ছে তা উপস্থাপন করা হবে। এর মাধ্যমে উভয় দেশের বিচার বিভাগীয় অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় এক নতুন মাত্রা লাভ করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কলাকান্দা ইউপিকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান সফিকুল ইসলাম 

মানবিক বিচারব্যবস্থা গড়ার উদ্যোগের প্রশংসায় ফিলিস্তিনের প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৩:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫