ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। কলাকান্দা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ উখিয়ায় ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক যশোরে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের

এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : শনিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে “সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬” জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এমপি।
অনুষ্ঠানে সভাপতি  হিসেবে উপস্থিত ছিলেন এডিটরস ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্রের সভাপতি কনি মো, নজরুল ইসলাম তমিজী।

অনুষ্ঠানের ফাঁকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মো: নজরুল ইসলাম তমিজীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে দেশের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এ সময় মো: নজরুল ইসলাম তমিজী বলেন, বর্তমান সময়ে দেশের বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সাহিত্য ও সাংবাদিকতা হাতে হাত রেখে সমাজকে আলোকিত করতে পারে। সোনারগাঁও সাহিত্য কুটিরের মতো প্ল্যাটফর্ম তরুণ লেখকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

জবাবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। বর্তমান প্রেক্ষাপটে সত্য প্রকাশের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আসছে, তা মোকাবিলা করে পেশাদারিত্ব ধরে রাখতে হবে। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে সাহিত্য কুটিরের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সব ধরনের সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে।

অনুষ্ঠানে জেলা-উপজেলার কনি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের অভিষেক উপলক্ষে গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সোনারগাঁও সাহিত্য কুটির ভবিষ্যতে নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ

এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে  সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬