ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার রহমান রাজু (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে।

আদালতের নির্দেশে শুক্রবার (৭ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মিতালী আক্তার মিতু (২৬) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে নালিশি মামলা করেন। অভিযোগে তিনি বলেন, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শাহরিয়ার রহমান (রাজু) তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি আদালতের শরণাপন্ন হন।

গত ২৯ জুলাই আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তপূর্বক এফআইআর করার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার থানায় মামলাটি রেকর্ড করা হয়। পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিlppযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

L

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬