নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ অঙ্গীকার নিয়ে কলাকান্দা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হাজী সফিকুল ইসলাম।
ইউপিকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান তিনি। সফিকুল ইসলাম কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে একজন সমাজসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন ।
তিনি করোনাকালীন আর্ত মানবতার সেবায় ব্যাপক ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সনে মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্ৰামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম আব্দুল মন্নান মাস্টার।
হাজী সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান- তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে যে সমস্ত কাজগুলো করবেন -শিক্ষার মানোন্নয়ন: ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। কালভার্ট ও ব্রিজ: কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে আরও ছোট-বড় কালভার্ট ও ব্রিজ নির্মাণ এবং কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম ও সার বিতরণে স্বচ্ছতা আনা। অসহায় রোগীদের জন্য জরুরি স্বাস্থ্য সহায়তার তহবিল গঠন। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো। গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন।
পরিশেষে তিনি- দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কলাকান্দা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি নেশা ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধির নাম 


















