ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কমিটি গঠন, আহ্বায়ক জোসেপ আলী চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলামের যোগদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দেশীয় বই-পুস্তক বিশ্ববাজারের রপ্তানিযোগ্য পণ্য হতে পারে : শিক্ষামন্ত্রী এপ্রিলের সেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ রানা জোটবদ্ধ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০ মুবিনুল হক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্ট থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

এনবিআর সূত্রে জানা যায়, এরইমধ্যে ৩৫ হাজার টাকা ও ২৬ হাজার টাকা বিকাশ করার অনুরোধ করে মেসেজ পাঠানোর প্রমাণ মিলেছে। হ্যাকার এনবিআর চেয়ারম্যান সেজে ওই টাকা বিকাশ চেয়ে, কালকের মধ্যে ফেরত দেবেন এমন মেসেজ করেছেন। এনবিআর চেয়ারম্যানের নিজস্ব ফেসবুক আইডি থেকেও স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

আপডেট সময় : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫