ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি আলম চাঁনসহ ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে মাদক কারবারি আলম চাঁন এর বসতঘর তল্লাশি করে আনুমানিক দেড় কেজি গাঁজা, ২৫০ মিলিলিটার বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি স্টিলের চাপাতি, একটি টেটা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হবে। উল্লেখ্য, আলম চাঁনের বিরুদ্ধে সদর থানায় ইতোমধ্যে ১০টি মাদক মামলা রয়েছে।

‎এছাড়াও নারী পুলিশের সহায়তায় জিমখানা এলাকা থেকে আরও দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

‎পারভীন আক্তার (৩৫), স্বামী মো. ফয়সাল, যার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎আফরিনা ওরফে হাসি (৫০), স্বামী মো. আলমগীর, যার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

‎‎অভিযান চলাকালে গাঁজা রাখা ও সেবনের অভিযোগে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—

‎১. মো. ফয়সাল (২১), সাং–রেলওয়ে কলোনি, নতুন জিমখানা, নারায়ণগঞ্জ সদর — সাজা ১২ দিন।
‎২. রিফাত (২০), সাং–শারকল, বরিশাল; বর্তমান ঠিকানা জল্লারপাড়, নারায়ণগঞ্জ সদর — সাজা ১২ দিন।
‎৩. জুবায়ের ভূইয়া রানা (৩৬), সাং–৩৯৬ দেওভোগ পাক্কা রোড, নারায়ণগঞ্জ সদর — সাজা ২০ দিন।
‎৪. মো. মোস্তফা হোসেন (২৬), সাং–জল্লারপাড়, নারায়ণগঞ্জ সদর — সাজা ১৪ দিন।
‎৫. অভিনন্দী (৩০), সাং–ডালপট্টি, নারায়ণগঞ্জ সদর — সাজা ৭ দিন।

‎যৌথ বাহিনীর এই অভিযানে মাদক ব্যবসায়ীদের পাশাপাশি সেবনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। জিমখানা এলাকায় এই যৌথ অভিযান ছিল চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান

নারায়ণগঞ্জ সদর মডেল থানার জিমখানায় যৌথ বাহিনীর অভিযান

আপডেট সময় : ১২:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫