ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রুপগঞ্জের ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান— আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত মোঃ দোলন ভূঁইয়া’র সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের ভূলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ দোলন ভূঁইয়ার বাসায় যান।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহত মোঃ দোলন ভূঁইয়া’র চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন গুরুতর আহত মোঃ দোলন ভূঁইয়া’র প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সাথে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ডান হাত ভূমিদস্যু কাওসার কর্তৃক মারাত্মকভাবে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোঃ দোলন ভূঁইয়া এবং তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান

রুপগঞ্জের ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫