ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু)-কে জড়িয়ে একটি টেলিভিশন ও একটি পত্রিকায় সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে একাধিকবার কারাভোগ করেছি। বর্তমানে কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঠিক সেই সময় ব্যক্তিগত জমি-সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে মিথ্যাচার চালানো হচ্ছে। এতে আমাদের নেতৃবৃন্দের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ তাহসিন খিপু বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার বিশ্বাস (টুলটু), পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদ সম্মেলন শেষে প্রভাকরদি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সারমাত, প্রথম আলো প্রতিনিধি নুতন শেখ, দৈনিক সমকাল ও বাংলা ভিশন টিভির প্রতিনিধি মনোজ সাহা, বৈশাখী টিভির প্রতিনিধি শেখ মোস্তফা জামান, এশিয়ান টিভির প্রতিনিধি তানভীর হাসান সৈকত, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি এম সাইফুর রহমান, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি গোলাম রব্বানী,দৈনিক বাংলার জাগরণ পত্রিকার প্রতিনিধি শেখ ফরিদ আহমেদসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান

মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫