ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

‎আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের উপর ঢাকা গামী লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ওই ট্রাকটি পাশের রেখে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন দুইজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

‎মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম মো. রাকিব, তার বাড়ি রংপুর জেলায়। অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জুলহাস উদ্দিন আলোকিত কাগজকে জানান, সকালে কাঁচপুর সেতুর ওপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো যানবাহন তাদের চাপা দিয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫