ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৫ জুলাই) সকালে সংগঠনটির যশোর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘জুলাইয়ের ২য় বর্ষপূর্তি, জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বিনির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

সকাল ১১টার দিকে যশোর শহরের ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চিত্রার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।

মিছিল শেষে দড়াটানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা গণভোটের রায়ের প্রতি সম্মান জানানো, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলন-সংক্রান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্কুল সম্পাদক ড. জায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন, শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬