ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুন ষড়যন্ত্রের শিকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদকে বেকায়দায় ফেলতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় আটকের পর র‌্যাবের হাত থেকে হামলা চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার শাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এ ঘটনায় ৩ জন র‌্যাব সদস্যসহ ৪ জন আহত হয়। উক্ত ঘটনাটিকে পুঁজি করে অপ-প্রচারে নেমেছে একটি কুচক্রি মহল। এ নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ঘটনার পর গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ, তাজুল ইসলাম ও আলাউদ্দিন। তারপর থেকেই একটি কুচক্রি মহল এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা চালাচ্ছে।

উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতা হারুন অর রশিদ।বিএনপি নেতা হারুন অর রশিদ জানান, এলাকার নানান অপরাধের প্রতিবাদ করাতেই সংঘবদ্ধ অপরাধী চক্র আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবগত রয়েছেন কারা অপরাধের সাথে জড়িত। অপ-প্রচার করে কোন লাভ হবে না।

স্থানীয়রা জানায়, হারুন একজন ভালো মানুষ এবং সমাজ সেবক। তিনি গরীব- দুঃখীর পাশে সব সময় থাকেন। আর সমাজে সব সময় সত্য কথায় বলায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয় সব সময়।
সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তাজুল ইসলাম জানান, গত তিন দিন আগে রাতে সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করেন র‌্যাব-১১। সন্ত্রাসী সাহেব আলীর গুন্ডাবাহিনীরা র‌্যাবকে আহত করে সাহেব আলীকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাদের নেতা হারুন কতটুকু সহযোগিতা করেছে এটা র‌্যাব-১১ ভালো জানেন। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য ব্যক্তিগতভাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুন ষড়যন্ত্রের শিকার

আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫