ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

টেকনাফে শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান: গহীন পাহাড় থেকে অপহৃত নুরুল ইসলাম উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান চালিয়ে অপহৃত নুরুল ইসলাম (৫০)–কে উদ্ধার করেছে পুলিশ, র‌্যাব এবং বিজিবি। শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টার এ অভিযানে ব্যবহৃত হয়েছে ড্রোন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি।

টেকনাফ থানার এফআইআর নং ৭২, তারিখ ২৩ নভেম্বর ২০২৫–এর মামলার আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধার লক্ষ্যে ভোর ৪টা ৩০ মিনিটে অভিযানে নামে যৌথ বাহিনী। হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প ও নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া অপহরণকারী চক্রের কয়েকটি আস্তানাও ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত এ সশস্ত্র অপহরণকারী বাহিনী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যে জড়িত। অপহরণ মামলার এজাহারনামীয় আসামিরাও এই চক্রের সক্রিয় সদস্য।

সংগঠিত অপরাধ দমনে ও অপরাধী চক্র নির্মূলে টেকনাফে এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নুর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

টেকনাফে শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান: গহীন পাহাড় থেকে অপহৃত নুরুল ইসলাম উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫