ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

নবাবগঞ্জ সরকারি কলেজে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ: নবাবগঞ্জ সরকারি কলেজের এন. এম. খান অডিটোরিয়ামে আজ শনিবার ২৯ নভেম্বর সকাল ১০টায় শিশু শিক্ষা নিকেতন, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।সভাপতিত্ব করেন শিশু শিক্ষা নিকেতনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান হানু।এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত সম্পাদক জনাব মেজবাউল জাকের এবং অধ্যক্ষ জনাব মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অডিটোরিয়ামটি আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বিষয়ে ১০টিরও বেশি ইভেন্টে অংশগ্রহণকারী ২১৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিশু শিক্ষা নিকেতন যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, আজকের এই আয়োজন তারই উৎকৃষ্ট উদাহরণ।”

শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি”

নবাবগঞ্জ সরকারি কলেজে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫