ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পুলিশ সুপার জসীমউদ্দিনকে জার্নালিস্ট ইউনিটির বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক: ‎বদলিজনিত কারণে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার আগে জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন পিপিএম (বার)-কে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেযু)।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন সংগঠনের সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

‎এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের সাংবাদিকরা অত্যন্ত দায়িত্বশীল ও পেশাদার। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।”

‎নারায়ণগঞ্জবাসীর সহযোগিতাপূর্ণ আচরণ তাঁর জীবনের পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও এসময় জানান তিনি।

‎বিদায়ী পুলিশ সুপার বলেন, “নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের গৌরবের অধ্যায়। আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কারও প্রতি অজান্তে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।”

‎তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

‎উল্লেখ্য, মোহাম্মদ জসীমউদ্দিন একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন। দায়িত্ব পালনকালে পুলিশি সেবার পাশাপাশি জনগণের প্রতি তাঁর স্বতঃস্ফূর্ত সহানুভূতি ও মানবিক আচরণ তাঁকে সকলের হৃদয়ে স্থান করে দিয়েছে।

‎নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

নারায়ণগঞ্জে পুলিশ সুপার জসীমউদ্দিনকে জার্নালিস্ট ইউনিটির বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান

আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫