ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ এক মাদক-পরিবহকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম জানতে পারে—কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা “ইউরো কোচ” পরিবহনের এক হেল্পার মাদক বহন করছে।
সংবাদের সূত্র ধরে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়া রাবার বাগানের বিপরীতে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় ডিবি। কিছুক্ষণ পর ইউরো কোচ (ঢাকা মেট্টো-ব-১৫-৮১৭১) চেকপোস্টে পৌঁছালে বাসটি থামানো হয় এবং হেল্পার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে রাত ১১টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে বাসের লাগেজ বক্স তল্লাশি করে তার হেফাজত থেকে ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি—আবু বক্কর সিদ্দিক (২৭), পিতা মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদার, কিসমত রামপুর, মাধবখালী ইউনিয়ন, মির্জাগঞ্জ, পটুয়াখালী।
উদ্ধারকৃত আলামত: ৯০ হাজার ইয়াবা এবং একটি লাগেজ।আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
প্রতিনিধির নাম 



















