প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার প্রতি জিয়া পরিষদের একযোগে সমর্থন
সাইফুল ইসলাম, খাগড়াছড়ি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জেলা, উপজেলা ও পৌর জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সহিদুল ইসলাম সুমন।
এছাড়া জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নুরুল আফছার, সহ-সভাপতি নাছরিন আক্তার, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শিউলী বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে। পাশাপাশি সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রতিনিধির নাম 



















