ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

আগে দুর্নীতিগ্রস্তদের এড়িয়ে চললেও এখন লাফ দিয়ে তাদের সঙ্গে সন্তানের বিয়ে দিতে যাই: অর্থ উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান সমাজে দুর্নীতিবাজদের শাস্তি হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন(দুদক) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক এ সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ড. সালেহউদ্দিন বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, সেটা কেন করছি, কার জন্য করছি সেও জানবে৷ আর অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহিতা) থাকতে হবে।

শাস্তি দিয়ে দুর্নীতির ক্ষতিপূরণ হয় না উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেলো তাদের শাস্তি কী দিবেন? সারাজীবন জেলে থাকলেও তো শাস্তি হবে না, দেশের ক্ষতি পূরণ হবে না।

দুর্নীতিবাজদের বিভিন্ন দিক আলোকপাত করে সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি ‘স্মার্ট’। তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার। তারা দুর্নীতি করার জন্য নানা উপায় বের করে। তারা অতিরিক্ত ‘স্মার্ট’। তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হয়।

এছাড়া, বর্তমানে দুদকের বর্তমান ভূমিকায় দুর্নীতিবাজদের মনে ভয়ের কম্পন সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি দুদকের ভালো দৃশ্যমানতার জন্য ধন্যবাদ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বছর করে কারাদণ্ড

আগে দুর্নীতিগ্রস্তদের এড়িয়ে চললেও এখন লাফ দিয়ে তাদের সঙ্গে সন্তানের বিয়ে দিতে যাই: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৯:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫