ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? টেকনাফে পৃথক ঘটনায় নিখোঁজ শিশু ও অপহৃত রোহিঙ্গা উদ্ধার বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে বারে বিরোধের জেরে দুই যুবক নিহত স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই—-একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী

পথশিশুদের নিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পিঠা উৎসব

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

পথশিশুদের নিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পিঠা উৎসব

বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য শীতে পিঠা খাওয়া। কিন্তু অনেকেরই পিঠা খাওয়ার সামর্থ্য নেই। বিশেষ করে সুবিধাবঞ্চিত পথ-শিশুদের।

অসহায় দরিদ্র ছিন্নমূল এসব শিশুদের জন্য সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আয়োজন করা হয় পিঠা উৎসবের।

বুবলী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগরীর বরফকল চৌরঙ্গী সংলগ্ন এলাকায় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা খেতে পেয়ে পথ শিশুদের চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস। অসহায় এসব শিশুরা জানান,  তারা এ বছর কোনো পিঠা খায়নি।

বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তারের সভাপতিত্বে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বুবলী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আকতার, সদস্য শিমা, সাথি, ইলমা মিতু, শিউলি মল্লিক, রাহিল, সুমন, ইয়ামিন।

বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার বলেন, সমাজের হতদরিদ্র পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের মূল উদ্দেশ্য। পথশিশু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়। ১০০ এর বেশি পথশিশুদের সঙ্গে হরেকরকম পিঠা বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

পথশিশুদের নিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পিঠা উৎসব

আপডেট সময় : ০৯:২১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬