ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? টেকনাফে পৃথক ঘটনায় নিখোঁজ শিশু ও অপহৃত রোহিঙ্গা উদ্ধার বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে বারে বিরোধের জেরে দুই যুবক নিহত স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই—-একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

আরজিনা খাতুন নুপুর স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণে দিনটি জাতীয়ভাবে মহান শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভাষার জন্য প্রাণ বিসর্জনের এমন অনন্য ইতিহাস পৃথিবীর আর কোনো দেশের নেই। এ ঐতিহাসিক আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কোর সাধারণ পরিষদ ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, দিবাগত রাত ১২টা ০১ মিনিটে নারায়ণগঞ্জ জেলার চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬